আপডেট : ০৬ July ২০২১
চুয়াডাঙ্গায় সোমবার দপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ভালাইপুর গ্রামের শুকুর আলী (৬০), সদর উপজেলার দোস্ত গ্রামের ফজের আলীর স্ত্রী জামেলা খাতুন (৫৫) ও চুয়াডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়া বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন (৬৬), দর্শনা মোহাম্মদপুরের বছর বয়সী রবিউল ইসলামকে (৫০) মঙ্গলবার গরুতর অসুস্থ অবস্থায় সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি, দামুড়হুদা কুড়ালগাছি আমডাঙ্গার মৃত দিদার হোসেনের ছেলে আব্দুল হামিদ (৫০) মঙ্গলবার সকাল ৯টার দিকে মারা যান। এছাড়া সর্দি-কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে সদর উপজেলার গিজলগাড়ী মৃত ফরিদুল ইসলামের ছেলে নুহু নবী (২৫), দামুড়হুদা উপজেলার সেলিম উদ্দিনের স্ত্রী নূর জাহান (৫০), আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ী গ্রামের খোরশেদ মণ্ডলের স্ত্রী আমিরন নেছা, জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের গ্রামে সিরাজুল ইসলাম, একই গ্রামের মফিজুল মণ্ডল, মাধবখালী গ্রামের মির কাশেমের ছেলে মির ওসমান (৫৫), আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের মৃত চিনির উদ্দীনের ছেলে জহির উদ্দিন, বিনোদপুর গ্রামের মৃত হানেফ আলী মণ্ডলের ছেলে আজিম উদ্দিন (৬৫), ভোদুয়া গ্রামের মৃত আখের মৃধার ছেলে করিম উদ্দিন (৬৫), মাজু গ্রামের আলাউদ্দিনের স্ত্রী চামেলি খাতুন (৪০) মারা যান ও দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত তুফান আলীর ছেলে আনসার আলী (৬৫)। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদরে ৪৪ জন, আলমডাঙ্গায় ২১ জন, দামুড়হুদায় ১৮ জন এবং জীবননগরে ৫৭ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৯৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ২৩৪৬ জন। মারা গেছেন ১২০ জন
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১