আপডেট : ০৬ July ২০২১
নড়াইলে একদিনে ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ৩৮.২১ শতাংশ। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে । ২৬৯ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৬ জন, লোহাগড়ায় ৩২ জন এবং কালিয়া উপজেলায় ১৫ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫০ জন। জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১ হাজার ৬৩১ জন, লোহাগড়ায় ১ হাজার ৩৭ জন ও কালিয়ায় ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ২৩১ জন সুস্থ হয়েছে। এদিকে নড়াইলে চলছে ১৬ দিনের মত সর্বাত্মক কঠোর লকডাউন।আজ মঙ্গলবার সকাল থেকেই চলছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল। জানা গেছে, সকাল থেকেই জেলার নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া উপজেলার বিভিন্ন বাজার ও গুরত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী বিজিবি, পুলিশ ও আনসারকে টহল দিতে দেখা গেছে। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। জেলায় প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে। ১২ টার পর সকল কাঁচা বাজার বন্ধ করে দেয়া হচ্ছে। লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পরিসেবা এর আওতার বাইরে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১