বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২১

কুমিল্লায় প্রকাশ্যে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


কুমিল্লার মনোহরগঞ্জে পুকুর ইজারা সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে মো.আবদুর রহিম (৩৮) নামের এক ইউপি সদস্যকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রহিম উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য
ছিলেন।

আজ মঙ্গলবার দিনের বেলায় ওই ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম ওই গ্রামের জায়েদ আলীর ছেলে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত রহমত আলীকে (৫৭) আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। তাকে মুমূর্ষ অবস্থায়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা সংক্রান্ত বিষয়ে ইউপি সদস্য আবদুর রহিমের সঙ্গে পাশের বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর বিরোধ চলছিলো। এ বিরোধকে কেন্দ্র করে রহমত আলী মেম্বার আবদুর
রহিমকে মঙ্গলবার সকালে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করে। 

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রহমত আলীকে আটক করে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। এতে তার অবস্থা মুমূর্ষ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল কবির বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও
তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১