বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২১

নবাবগঞ্জে দুঃস্থরা পেলেন সেনাবাহিনীর ত্রাণ


দিনাজপুরের নবাবগঞ্জে সরকারের কঠোর বিধি নিষেধ পরিস্থিতি পরিদর্শন ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার খন্দকার শফিকুজ্জামান।

আজ মঙ্গলবার বেলা ১২টায় তিনি উপজেলা সদরের বিভিন্ন স্থানে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ পরিস্থিতির সার্বিক দিক পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে ৫০ জন দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় সেনাবাহিনী মেজর মাহি আহমেদ চৌধুরী, ক্যাপটেন মোঃ ইসতিয়াজ আরাফাত, উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার (ভুমি) আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে বিগ্রেডিয়ার জেনারেল বিভিন্ন দুঃস্থদের খোজ খবর নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১