বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২১

করোনা প্রতিরোধে আ.লীগের সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ


নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন হাট বাজারে সচেতনতা মূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার লোহাচুড়া হাটে, গহেলাপুর বাজারে, চৌমুনী বড়গাছা বাজারে, কাটরাশইন বাজারে ও সিম্বা স্ট্যান্ডসহ বিভিন্ন হাট-বাজারে সচেতনতা মূলক মাইকিং করাসহ মাস্ক বিতরণ করা হয়।

প্রচারণাকালে সবাইকে মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকারি নির্দেশনাগুলো মেনে চলার আহব্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, প্রচার সম্পাদক খালেকুজ্জামান খালেক, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব স্বপন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১