আপডেট : ০৫ July ২০২১
নেত্রকোণার কলমাকান্দায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় নিহতের বাবা কলমাকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এ ঘটনাটি ঘটে রবিবার দিনগত রাতে উপজেলার কৈলাটি ইউনিয়নের আজগড়া গ্রামে। মৃত কল্পনা আক্তার (১৫) ওই গ্রামের আলাল উদ্দিনের কন্যা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার দিনগত রাতে অনুমান সাড়ে ৯ টায় কল্পনাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন তার বাবা-মা। পরে তাদের বাড়ির সামনে ঝিকার গাছে কল্পনাকে গলায় রশি দিয়ে ঝুলতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে বাঁচাতে গাছ থেকে নামিয়ে ফেলেন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রের নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হন। সুরতাল প্রতিবেদন শেষে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এবিষয়ে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম শফিক সত্যতা নিশ্চিত করে বলেন, কল্পনা মানসিক রোগী ছিলো বলে জানা যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। অপমৃত্যু মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১