বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২১

গোপালগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইল থেকে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম শুকতাইল গ্রামের এক ডোবা থেকে সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রোকেয়া বেগম সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের মৃত বাবন সরদার এর মেয়ে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক লিয়াকত হোসেন জানান, নিহত রোকেয়া বেগম বেশ কিছুদিন ধরে মানষিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাড়িতে একা থেকে লাঠি ভর করে ভিক্ষা করতেন। তিনি গতকাল কোন এক সময় রাস্তা দিয়ে হাটার সময় রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে আর উঠতে না পারায় সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা সোমবার সকালে তার মৃত দেহ ডোবায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১