আপডেট : ০৫ July ২০২১
করোনাকালীন কাঁচা বাজারে অনাকাঙ্খিত ভীড় কমিয়ে, নিরাপদে জরুরী পণ্য ও সেবা বাড়ি বাড়ি পৌছে দিয়ে মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করা এবং করোনায় কর্মহীন হয়ে পড়া যুব-যুব মহিলাদের বিকল্প কর্মসংস্থান তৈরীতে প্রেরণা যোগানোর লক্ষ্যে বাগেরহাট সদরের ৫ যুবক শেখ মোছাব্বির, নাফিজ ইকবাল নাইম, আলশাহরিয়ার বিশাল, হাওলাদার রাজা, রাসেল মোহাম্মদ পাপ্পু চালু করেছেন হোম ডেলিভারী সার্ভিস, এস কে প্রডাকশন। গত ২৫ জুন থেকে চালু হওয়া এ সার্ভিসের মাধ্যমে, মানুষের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য ও সেবা তারা পৌছে দিচ্ছেন, প্রত্যন্ত গ্রামের বাড়িতে বাড়িতে। আগ্রহীরা ০১৯১১০৮১১৪১,০১৯৮৫৫৩৫৬১৮, ০১৯২৭৬৬১৩২০, ০১৩০৩৫৮৮৭৯৬ এ কল দিয়ে চাহিদা জানালেই, পাচ্ছেন প্রযোজনীয় পণ্য সেবা। এ ব্যতিক্রমী উদ্যোগে খুশি বাগেরহাট সদরের এলাকাবাসী। এলাকাবাসীরা মনে করছেন, এ ব্যবস্থা চালু হওয়ায়, কাঁচা বাজার করতে যাবার বিড়ম্বনা ও স্বাস্থ্য ঝুঁকি দুটো থেকেই তারা মুক্তির সুযোগ পেয়েছেন। মাছ, মাংস, ডিম, দুধ, ঔষধ, গাছের চারা, সব ধরনের ফল, ফাস্টফুড, পোশাক সহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য এ সেবার মাধ্যমে সাশ্রয়ীমূল্যে গ্রাহকের বাড়িতে পৌছে দিচ্ছেন বলে জানান, এ উদ্যেগের উদ্যোক্তা শেখ মুসাব্বির। তিনি আরও জানান, বাজারে প্রচলিত মূল্যের সাথে কিলোমিটার প্রতি ১০ টাকা হারে সার্ভিসচার্জ গ্রহণ করছেন তারা। করোনা পরবর্তী সময়েও এ কার্যক্রম চালু থাকবে এবং আরো সম্প্রসারিত কবে বলে আশাবাদ ব্যক্ত করেন, উদ্যোক্তা শেখ মুসাব্বির। এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ৫ তরুণের এ উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন। এ উদ্যোগ লকডাউন কার্যকর করতে তথা করোনা প্রতিরোধে সহায়ক হবে বলে, মনে করছেন এলাকার বিশিষ্টজনেরা। এমন উদ্যোগ দেশের সব গ্রামে ছড়িয়ে পড়ুক আর এমনসব উদ্যোগের মাধ্যমে লকডাউন স্বাথক হোক এটাই সবার প্রত্যাশা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১