আপডেট : ০৫ July ২০২১
রাঙামাটি সদরের রিজার্ভ বাজার এলাকায় ছয়টি দোকান ধসে পড়েছে। আজ সোমবার (৫ জুলাই) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে আমার ঘটনাস্থলে পৌঁছাই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দোকানের খুঁটিগুলো পুরোনো হওয়ায় এবং মাটি সরে যাওয়ায় দোকানগুলো ধসে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১