আপডেট : ০৩ July ২০২১
শহিদুলের সৌদি আরবের ফ্লাইট ছিল গত বৃহস্পতিবার। সকাল ৯ টায় তাকে বিমানবন্দরে থাকতে হবে। কঠোর লকডাউনের প্রথম দিন হওয়ায় রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বরে কোন গাড়ী পাওয়া যাচ্ছিলো না। কোন উপায় না পেয়ে নিকটস্থ পুলিশকে বিষয়টি জানায় শহিদুল। তারাও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শহিদুলকে পুলিশ জানায়, আপনারা ফার্মগেটে যান ওখানে পেতে পারেন। ফার্মগেটে গিয়েও তারা কোন গাড়ি পাচ্ছিল না। এরপর এক পুলিশ সদস্য মোটরসাইকেলে করে তাদের বিমানবন্দরে পৌঁছে দেয়। ওই পুলিশ সদস্যর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহিদুলের মামা লেখেন। ফার্মগেটে গিয়ে যখন কোন গাড়ি পাচ্ছিল না। তখন হটাৎ দেখি এক পুলিশ মোটরসাইকেল নিয়ে আসতেছে। মনে হল এস আই। পুলিশ ভাইকে থামিয়ে সব বললাম। পুলিশ ভাই বললো ওকে উঠেন। আমি বললাম স্যরি স্যার বুঝি নাই। সে বলে আমার মোটরবাইকে উঠেন। প্রথমে বুঝতে পারি নাই কি বলে এইসব। পরে আমরা দুজন অনেক কষ্টে উঠলাম। পুলিশ ভাই অনেক গতিতে গাড়ি চালিয়ে ১০-১২ মিেিনট বিমানবন্দরে নামিয়ে দিলো। গাড়ি থেকে নেমে আমার মুখে কোন কথা আসতেছে না। হা করে তাকিয়ে আছি উনার দিকে। পুলিশ ভাই বললো কি হয়েছে আপনার। আমি বললাম আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই ভাষা খুঁজে পাচ্ছি না। ভাই বললেন, জনসাধারণের পাশে দাঁড়ানোটা আমাদের পবিত্র দায়িত্ব। আমি বললাম ঠিক বলছেন ভাই। জিজ্ঞেস করলাম কোন থানায় আছেন। পুলিশ ভাই উত্তরা থানা। ভাই এর নাম আব্দুর রহমান।বললাম ভাই একটা সেল্ফি তুলি প্লিজ।বললেন ওকে। সূত্র : বগুড়া নামক একটি ফেসবুক পেইজ থেকে পাওয়া।
আমি আজ মুগ্ধ। আল্লাহ ভালো রাখুক এমন পরোপকারী ভাইদেরকে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১