আপডেট : ০৩ July ২০২১
সাতক্ষীরার কলারোয়ায় চিরকুট লিখে শেখ আজগর আলী (৫৫) নামে করোনা পজিটিভ এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালালের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওসি আরো জানান, একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ফলে পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এলাকাবাসী ধারণা, দীর্ঘদিন তার বাড়িতে পারিববারিক অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরো বেড়ে যায়। হয়তো সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১