বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২১

২-৩ জুলাই মডার্নার ২৫ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী


২ জুলাই (শুক্রবার) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে পাঠানো মডার্নার ২৫ লাখ ভ্যাক্সিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কভিড-১৯ ভ্যাক্সিন আসবে। এছাড়া ৩ জুলাই (শনিবার) সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে আসবে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

উল্লেখ্য, এই ভ্যাক্সিন গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই আগামীকাল (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১