আপডেট : ০১ July ২০২১
ভোলায় করোনা সংক্রামণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে লক্ষ্মীপুর থেকে বৃহস্পতিবার ফেরি ও ট্রলারে করে শত শত যাত্রী ইলিশাঘাট দিয়ে নদী পথে ভোলায় প্রবেশ করে। তবে এসব স্থানে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। যে যেভাবে পারছেন গাদাগাদি করে পারাপার হচ্ছেন। তবে গণপরিবহণ বন্ধ থাকায় পথে পথে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এদের অনেকেই পায়ে হেটে আবার কেউ কেউ রিকশা কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর মজু চৌধুরী ফেরিঘাট থেকে কলমিলতা নামে একটি ফেরি ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে এসে পৌঁছায়। এদের অধিকাংশকেই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি ছুটির ঘোষণায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে তারা স্বজনের কাছে ফিরছেন বলে জানান। এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অটোরিক্সা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছে এসব মানুষ। এতে করে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এমন ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে বলে জানান যাত্রীরা। অপরদিকে ভোলা শহরে ঔষধ, মুদি ও কাঁচা বাজার ছাড়া সব দোকান বন্ধ থাকলেও মানুষের রাস্তাঘাটে চলাফেরা ছিলো চোখে পড়ার মতো। রিক্সা ও অটোতে মানুষের চলাফেরা ছিলো স্বাভাবিক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১