বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২১

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে গাজীপুর জেলা হাইওয়ে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাত দিনের লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ।

সকালের দিকে গার্মেন্টস ফ্যাক্টরিত কিছু বাস চলাচল করলেও গণপরিবহন মহাসড়কে নেই। অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে বাস না থাকায় গার্মেন্টস কর্মীদের হেঁটে গন্তব্যে পৌঁছাতে যেতে দেখা গেছে। রাস্তাঘাটে বিনা প্রয়োজনে মানুষের চলাচল খুবই কম ছিল। সকালে সেনাবাহিনীর গাড়ি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টহল দেয়। জেলা পুলিশের চেকপোস্ট কাজ করছে।

হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ খান তিনি জানান, উপযুক্ত কারণ ছাড়া কোন প্রাইভেটকার চলাচল করতে দেওয়া হচ্ছে না। মহাসড়কে আমাদের ১১টি চেকপোস্ট কাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১