বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০২১

আর্থিক সাহায্য পেলেন দরিদ্র স্কাউটরা


কেরানীগঞ্জে দরিদ্র স্কাউট সদস্যদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ভবন মিলোনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ১৭২ জন দরিদ্র স্কাউট সদস্যকে আর্থিক সাহায্য প্রদান করেন।

বাংলাদেশ স্কাউট কেরানীগঞ্জ উপজেলার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) কামরুর হাসান সোহেল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর কাদের, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার হালিমা আকতার, কেরানীগঞ্জ উপজেলা স্কাউট এর সাধারন সম্পাদক ড. আবুবকর সিদ্দিক,কমিশনার ফরিদা ইয়াসমিন ও তারানগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ফারুর প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১