বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০২১

ঈশ্বরদীতে একদিনে ৪৩ জনের করোনা শনাক্ত 


ঈশ্বরদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে। ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সরকারিভাবে পরীক্ষিত ৪০ জনের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ এবং বেসরকারি ল্যাবে পরীক্ষাকৃত ৪২০ জন এর মধ্যে ৩১ জনের করোনা পজেটিভ এসেছে।

আক্রান্তদের বেশিরভাগই ঈশ্বরদীর বহিরাগত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খানম উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত দের সবাই নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১