বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০২১

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ


মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বিদায়ী জেলা প্রশাসক এস এম ফেরদৌসের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার বিদায়ী জেলা প্রশাসক এস এম ফেরদৌসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ইংল্যান্ডের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ২৪তম বিসিএস ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে রংপুর জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিন বছর দায়িত্ব পালন শেষে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাদারীপুর সদর ও ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন।

এরপর ২০১১ সালে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। সেখান থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বদলি হয়ে ওই বছরের সেপ্টেম্বরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ধামরাইয়ে ৬ মাস দায়িত্ব পালনের পর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে পারি জমান।

ইংল্যান্ডের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চ শিক্ষাগ্রহণ শেষে ২০১৬ সালের মার্চ মাসে সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে ঢাকার বিয়াম ফাউন্ডেশনে কাজ করেন। একই বছরের আগস্ট মাসে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকনিযুক্ত হন।

এরপর ২০১৭ সালের জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও পরবর্তীতে উপসচিব পদে পদোন্নতি পান। সেখানে ২০২১ সালের মে মাস পর্যন্ত অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন তিনি।

মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের কাজের অভিজ্ঞতার স্বীকৃতি স্বরূপ সরকারের নির্দেশে গত ৩১ মে তাকে মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফসরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ জেলাকে ঘুষ-দুর্নীতি, ইভটিজিং, মাদক ও অবৈধ চাঁদাবাজিমুক্ত সুন্দর-স্বচ্ছ একটি আধুনিক জেলা গঠনে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১