বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০২১

হিলিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দিনাজপুরের হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় হিলি বাজারের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধাননমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১