আপডেট : ১৭ June ২০২১
রেলওয়ে সচিব মো. সেলিম রেজা বলেছেন , ২০২৩ সালের মধ্যে শেষ হবে আখাউড়া-লাকসাম ডাবল রেলওয়ে নির্মাণ প্রকল্পের কাজ। পাশাপাশি আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানায়। করোনা পরিস্থিতির কারণে ভারত থেকে স্লিপার আসতে কিছুটা দেরি হচ্ছে। তবে সব প্রকল্পের কাজ দ্রুততার সাথে শেষ হবে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাই স্বাস্থ্যবিধি মেনে একটা সিট ফাঁকা রেখে আরেকটা সিটে বসে যাত্রী যাচ্ছে। কেউ যদি নিয়ম না মানে রেলের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রেনে আইন মানাতে আমাদের দায়িত্বরত ফিল্ড অফিসারদেরকে স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। তিনি আরো বলেন অন্য যেকোনো মাধ্যমের চেয়ে রেল যাত্রীরা নিয়ম-কানন মেনে চলছে। আমি চলন্ত ট্রেনে বিভিন্ন বগিতে যাত্রীদের কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নেই। তারা আরাম দায়কভাবে ট্রেনে ভ্রমণ করছে বলে জানান। এসময় পূর্বাঞ্চল রেলপথের জিএম মোঃ জাহাঙ্গীর আলম, ডি আর এম মোঃ সাদেকুর রহমান, ডি টি ও মোঃ খায়রুল কবির, ডিসিও মোঃ শওকত জামিল, আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলী সুভক্তগিল, উপজেলা সহকারি কমিশানার ভূমি সাইফুল ইসলাম, আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার মোঃ কামরুল হাসান প্রমুখ। রেল সচিব আরো বলেন, আমরা যেটি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে টি করতে চাই রেলকে একটি আরামদায়ক নিরাপদ মাধ্যম হিসাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক কাজ করছি। এদিকে তিনি সকাল পৌনে ১১ টায় মহানগর ট্রেন যোগে তিনি আখাউড়ায় আসেন। এসময় তিনি রেলওয়ের বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রকল্পগুলো পরিদর্শন করেন। পরে তিনি একই ট্রেন দিয়ে লাকসামের উদ্যোশে চলে যায়।
তিনি আরো বলেন রেল একটি সরকারি প্রতিষ্ঠান। তবে সরকারি যে সকল বিধি-বিধান রয়েছে ওই বিধি অনুযায়ী আমাদের চলতে হয়। এই করোনা কালিন সময়ে আমাদের স্বাস্থ্যের দিকটি আগে ভাবতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১