আপডেট : ১৬ June ২০২১
স্থানীয় প্রশাসনকে প্রয়োজন অনুযায়ী লকডাউন কার্যকরের ক্ষমতা দিয়ে চলাচলে বিধি-নিষেধের মেয়াদ আরও একমাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে দশম বারের মতো বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো। এ বছরের পাঁচই এপ্রিল প্রথম চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন বিধিনিষেধের বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগের ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। এখন আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ চলবে। বর্তমানে দেশের সীমান্তবর্তী ও আশপাশের জেলাগুলোতে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়েছে। এসব জেলায় জেলা প্রশাসকেরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নেবেন। এবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে: উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকাগুলোর জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কারিগরি কমিটর সঙ্গে আলোচনা করে নিজ নিজ এলাকায় লকডাউন কার্যকরের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জন্মদিন, পিকনিক, পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। আবাসিক হোটেল, রেস্তোরা, খাবারের দোকান সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয় করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে। সব ধরণের গণ পরিবহন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১