আপডেট : ১৬ June ২০২১
সীমানা বিরোধ মীমাংসার দাবীতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রাম এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দুলাল সমাজের সীমান্তবর্তী স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ বুধবার সকালে স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন, দুলাল সমাজের দুলাল উদ্দিন, জালাল উদ্দিন হোরন, মামুনুল বারী, মিরাজ উদ্দিন, সাহেদুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় তারা প্রশাসন এবং সংশ্লিষ্টদের নিকট দ্রুত সীমানা বিরোধ মীমাংসার দাবীসহ সীমানা বিরোধের জেরে প্রতিহিংসা মুলক মিথ্যা মামলাগুলোর প্রত্যাহারের জোর দাবী করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১