আপডেট : ১৬ June ২০২১
পটুয়াখালীর কলাপাড়ায় বিষপান করে আত্মহত্যা করেছে ইটভাটা শ্রমিক রাব্বি মাতুব্বর (১৮)। মঙ্গলবার রাত সাড়ে দশটায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওইদিন রাতে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ভাড়া বাসায় সে বিষ খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে বলে নিহতের ভাই আনিস মাতুব্বর জানায়। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের আমতলা পাড়া গ্রামের হামিদ মাতুব্বরের ছেলে রাব্বি ইটবাড়িয়া গ্রামে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। গত দুই দিন ধরে রাব্বি গোসল করছে না এ নিয়ে বাবা-মায়ের সাথে রাব্বির কথা কাটাকাটি হয়। এর রেশ ধরে রাব্বি রাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ রাতেই তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে। আজ বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১