বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে বাস চাপায় সিএনজি চালক নিহত


নোয়াখালীর সুবর্ণচর জেলার দক্ষিণ ওয়াপদা এলাকায় বাস চাপায় সিএনজি চালিত অটো রিক্সা চালক মো.জাবেদ(৩৫) নিহত হয়েছেন। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

আজ রোববার ভোরে সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কের দক্ষিণ ওয়াপদায় এ ঘটনা ঘটে। নিহত জাবেদ উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহি উদ্দিন গ্রামের মৃত মো.মফিজ মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন জানান, ড্রাইভারের কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি বলেন, গাড়ির নিচে পড়ার পর যদি ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রনে নিত তাহলে আমার ভাই মারা যেত না। ড্রাইভার বেপরোয়া হয়ে গাড়ির নিচে পড়ার পর সিএনজি নিয়ে ১ হাজার ফুট দূরে চলে আসে পরে সিএনজির সাথে গাড়ি আটকে যাওয়া তিনি গাড়ি রেখে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহত সিএনজি চালক গ্যাসের জন্য আটক পালিয়ার বাজার থেকে একলাশপুরের যাচ্ছিলেন। বিপরীত থেকে আসা দ্রুতগতির চট্টগ্রামগামী রেসালাহ পরিবহনের একটি গাড়ি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয়। তবে এসময় সিএনজিতে কোন যাত্রী ছিলো না।

বাসটিকে আটক করা হয়েছে তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১