আপডেট : ১২ June ২০২১
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টার দিকে টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল যায়। এরপর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে অজ্ঞাত এক নারী ও দুই শিশু রয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহগুলোতে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। আর লাশ গুলোর কোন পরিচয় ও এখনো পাওয়া নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১