বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২১

জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ টিকা ফেলে দেয়ার নির্দেশ


জনসন অ্যান্ড জনসনকে ছয় কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

শুক্রবার এমন নির্দেশ দেয় সংস্থাটি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এক বিবৃতিতে এফডিএ জানায়, ইমারজেন্ট বায়োসলিউশন ইনকর্পোরেশনের প্ল্যান্টে উৎপাদিত ভ্যাকসিনকে এখনই অনুমোদন দেওয়া হচ্ছে না। এর আগে এপ্রিল মাসে জনসন অ্যান্ড জনসন বাল্টিমোর সাইটে ভ্যাকসিনের উৎপাদন বন্ধ করেছিল এফডিএ। কারণ সেই একই সাইটে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপরকরণের উৎপাদন চলছিলো। যে কারণে জনসনের ভ্যাকসিনের ডোজের সেই ব্যাচে অপ্রয়োজনীয় উপকরণ মিশে তা নষ্ট করে দিয়েছিল।

এদিকে ইউরোপীয় ইউনিয়নও শুক্রবার জানিয়েছে কিছু ব্যাচের জনসন এন্ড জনসনের ভ্যাকসিন ব্যবহারের অযোগ্য হয়েছে। তবে ঠিক কতগুলো ভ্যাকসিন নষ্ট হয়েছে তা জানায়নি তারা। যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের ২ কোটি ১৪ লাখ ডোজের মাত্র অর্ধেক ডোজ প্রয়োগ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১