বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০২১

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ভবন ধসে নিহত ৯


দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে একটি পাঁচতলা ভবন ভেঙ্গে ফেলার সময় বাসের ওপর ধসে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ১৭ জন যাত্রী ছিল। ভবনের নিচের সড়কে দাঁড়ানো অবস্থায় বাসটির ওপর ভবনটি ধসে পড়ে। ভবন ধসের কারণ এখনও কিছু জানা যায়নি।

ভবনটি থেকে সব নির্মাণ কর্মীকে আগেই সরিয়ে নেয়া হয়েছিল। ধ্বংসাবশেষে কেউ আটকা পড়েছে কিনা তা খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১