আপডেট : ০৬ June ২০২১
আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলে রাজা মিয়া (০৯) কে অপহরণের পর হত্যার ঘটনায় দুই মাস পর প্রধান আসামি আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৬ জুন) ভোরে পাবনা জেলার সুজানগর সদর থানার তারাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আরিফুল পাবনা জেলার সুজানগর থানার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই আল-আমিন জানান, আসামি আরিফুল বার বার স্থান পরিবর্তনের কারনে তাকে গ্রেপ্তারে দেরি হয়েছে। সে কখনো নারায়নগঞ্জ, কখনো গাজীপুরের মাওনাসহ বিভিন্ন স্থান বদল করছিলো। পরে গ্রামের বাড়িতে অবস্থান করে বিয়ে করেছিলো। বিয়ের রাতেই তাকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় আরিফুলের কথিত স্ত্রী লিজা বেগম কে গ্রেপ্তার করা হয়েছিল। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সে বাসায় বসবাস করতো। রিমান্ড চেয়ে আজ দুপুরেই তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ২৮ মার্চ সন্ধ্যায় রাজা হঠাৎ করে নিখোঁজ হয়। ঘন্টা দুয়েক পরেই বাবা কালামের মোবাইল ফোনে ফোন দিয়ে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ চাইলে ভুক্তভোগীর বাবা থানায় খবর দিয়ে শিশুকে খোঁজাখুজি শুরু করেন। পরে লোকজন বলেন তারই চারতলার ভাড়াটিয়া সন্ধ্যায় রাজাকে দোকান থেকে কি যেন কিনে দিয়ে সাথে করে বাসায় নিয়ে যায়। এর পর থেকেই রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এসময় আরিফুলের কথিত স্ত্রী লিজা বেগমকে রাজার মা ও স্থানীয়রা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ওই ফ্ল্যাটের বেলকোনিতে বস্তাবন্দি রাজার মরদেহ রাখা আছে বলে স্বীকার করে। পরে পুলিশ আরিফুলের কথিত স্ত্রীকে আটক করে আদালতে পাঠায়। এর দুই মাস পর আজ রোববার ভোরে প্রধান অভিযুক্ত আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১