বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০২১

হালুয়াঘাটে প্রানিসম্পদ মেলার উদ্বোধন


হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন ফার্ম (এলডিডিপি) সহযোগিতায় আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রানিসম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন ফকির, পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ শহিদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,  বিআরডিবির চেয়ারম্যান সাজ্জাদুল হক সাজ্জাদ পিডিবিএফ কর্মকর্তা মোঃ আমিনুর রতন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব,খামারিদের পক্ষ থেকে অসীম স্কু সহ অনেকে। 

দিনব্যাপি মেলার বিভিন্ন স্টলে গবাদি পশু, হা‍ঁস মুরগী সহ নানা জাতের প্রাণি দেখতে পাওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক আলমগীর হোসেন পাভেল। 

প্রথমবারের মতো এই মেলা হওয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বা আগ্রহ ছিল তুলনামূলকভাবে কম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১