বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০২১

নেত্রকোনা ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের কর্মশালা


''ভিটামিন 'এ' খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন, ইপিআই ভবন সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে।

সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ডাঃ উত্তম কুমার পাল ও ডাঃ নুসরাত আজরিন মহসীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ অভিজিৎ লোহ, জেলা প্রেসক্লাব সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মোখলেছুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, এম ফখরুল হকসহ অন্যান্য সাংবাদিক ও অতিথি বৃন্দরা।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলার ২১৪২টি কেন্দ্রে মোট ৩ লক্ষ ৭৮ হাজার ৯ শত ৪১ জন শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১