আপডেট : ০২ June ২০২১
ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ দুই যুবকের বিরুদ্ধে। এঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার ২৪ ঘন্টা পার না হতেই দুই জনকে আটক করেছে পুলিশ। মামলার ২ নং আসামি রাশিদুল ইসলাম নামের এক ইউপি সদস্য পলাতক রয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে লিটু (২৮) ও বসির হোসেনের ছেলে শিমুল (৩০)। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে বাগুটিয়া এমপির মোড় এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন এর নের্তৃত্বে এস আই আমির হোসেন, এস আই শিহাব উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মামলার বাদী শাহবাজপুর গ্রামের সলেমান জানান, সে তার স্ত্রী কে নিয়ে ঝিনাইদহ শহরে বাসা ভাড়া থাকতেন। গত ২৭ তারিখ বিকালে তার স্ত্রী রাগ করে বাবার বাড়ীতে আসার জন্য বাসা থেকে বের হয়। রাস্তায় তার স্ত্রীর নিজ গ্রামের প্রতিবেশী লিটুর সাথে দেখা হলে লিটু বলে, আমার সাথে চলো আমি তোমাকে বাড়ীতে পৌছে দিব। এরপর আমার স্ত্রী মোটরসাইকেল এ উঠলে বিভিন্ন রাস্তা ঘুড়িয়ে অপেক্ষা করে রাত বাধিয়ে ফেলে। তারপর লিটু তার সহযোগী শিমুল ও ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর গোপালপুর গ্রামের রাশিদুল ইসলাম কে ফোনে ডেকে নেয়। পরে স্ত্রী কে দক্ষিণ গোপালপুর গ্রামের পশ্চিম মাঠে সাইড ক্যানেলের মাথায় কলা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষকরা তার স্ত্রী কে বলে একথা কাউকে না বলতে, বললে তোকে মেরে ফেলবো। তখন স্ত্রী বলে আমি কাউকে বলবো না তবে আমি আর বাবার বাড়িতে যাবোনা। আমাকে ঝিনাইদহ বাসায় ফিরিয়ে দিতে হবে। এরপর লিটু ও শিমুল মোটরসাইকেল যোগে আমার স্ত্রী কে মাঝে বসিয়ে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের পাশে ভাড়া বাসার সামনে ছেড়ে দেয়। আমার স্ত্রী অসুস্থ্য হয়ে পড়ে এবং পুরো ঘটনা আমাকে খুলে বললে আমি তাকে হাসপাতালে ভর্তি করি। সোমবার রাতে আমি বাদী হয়ে থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষনের ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি একজন পলাতক রয়েছে তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১