আপডেট : ০১ June ২০২১
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দৌলতপুর উপজেলার জিয়নপুরে ভূমি ও গৃহহীনদের জন্য বাসযোগ্য স্বপ্নের ঘর নির্মাণ করা হচ্ছে। এতে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্য বদলে যাবে। তারা পাবে মাথা গোঁজার ঠাঁই। প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ৪০টি পরিবারের জন্য পুরোদমে সরকারি খাসজমিতে গৃহ নির্মাণের কাজ চলছে। অধীর আগ্রহে উপকারভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের ঠিকানায় উঠবে। ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে দৌলতপুর উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহ নির্মাণের কাজ করছে দৌলতপুর উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১ জুন) দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান উপজেলার জিয়নপুর ইউনিয়নের লাউতা গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পুনর্বাসনে ৪০টি ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন। নির্মাণকাজ পরিদর্শন শেষে নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম কওে গৃহ নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে গৃহ নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনায় আমি নির্মাণ কাজ তদারকি করছি। আগামী ১০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করে উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হবে। প্রতিটি উপকারভোগী পরিবারকে দুই শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরৗ করে দেয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট এই ঘরের (টিনসেট বিল্ডিং) নির্মান ব্যয় ১ লাখ ৯০ হাজার টাকা। সবগুলো বাড়ী সরকার নির্ধারিত একই নকশায় তৈরৗ হচ্ছে। রান্না ঘর সংযুক্ত টয়লেট সহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়ীতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১