আপডেট : ০১ June ২০২১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উপলক্ষে দুগ্ধ খাওয়ানো কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, শিক্ষা অফিসার কল্পনা ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন ম্যোলা, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১