বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২১

কুড়িগ্রামে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে  মামাতো-ফুফাতো ৩ বোনের মৃত্যু হয়েছে।আজ রোববার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া বাজারের স্লুইসগেট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতরা হল- রফিকুল ইসলাম অপুর মেয়ে শেফালী (৫), সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া (৬) ও জহুরুল ইসলামের মেয়ে জেসমিন (৫)।

পরিবার সূত্রে জানা গেছে, তিন বোন সবার অজান্তে বাড়ি সংলগ্ন সংকোষ ডারায় (নালায়) গোসল করতে যায়। পরিবারের লোকজন অনেকক্ষন তাদেরকে দেখতে না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে । এ সময় পানিতে একজনের মরদেহ ভেসে থাকতে দেখতে পান সাদ্দাম হোসেন। তাঁর চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, সাদিয়া ও জেসমিন চাচাতো বোন এবং শেফালী তাদের ফুফাতো বোন। পাশাপাশি বাড়ি হওয়ায়  তিনজন সারাদিন একসাথে থাকতো ও খেলা ধুলা করতো।  একসাথে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১