বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২১

কাউখালীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


কাউখালীতে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩০ মে) দুপুরে উপজেলার শিয়ালকাঠী গ্রামের শাহজাহান হাওলাদারের বাড়ির বিক্রিকৃত গাছ সেলিম ভূইয়া ক্রয় করেন। ক্রয়কৃত গাছ কাটার জন্য স্থানীয় ইসমাইল আলী হাওলাদারের ছেলে মজিবুর রহমান হাওলাদার(৬০) শ্রমিক হিসেবে গাছ কাটতে যান। এ সময় মজিবুর রহমান অসাবধানতায় গাছ থেকে নিচে পড়ে যায়।

পরে এলাকাবাসী উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১