বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২১

কলমাকান্দা সীমান্তে বিজিবি কর্তৃক ৪ ভারতীয় মহিষ আটক


নেত্রকোনার সীমান্ত থেকে ছয় লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে সীমান্ত এলাকা থেকে চারটি মহিষ আটক করে বিজিবি’র সদস্যরা।

আজ রবিবার (৩০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। 

জানা যায়, গত শনিবার (২৯ মে) দিনগত রাত সোয়া ১০টার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৬৯/১২-এস হতে আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি নামক স্থানে চারটি ভারতীয় মহিষ আটক করে টহল দলটি।

আটককৃত মহিষগুলোর সিজার মূল্য ছয় লক্ষ টাকা এবং এগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে। তবে মহিষ আটকের সময় কোন চোরাকারবারীকে আটক সম্বব হয়নি প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১