বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২১

তাড়াশে মদ্যপানে যুবকের মৃত্যু 


সিরাজগঞ্জের তাড়াশে বিষাক্ত মদ্যপানে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে। নিহত যুবক গোন্তা গ্রামের হাকিম ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২৯ মে) রাত ১১টার দিকে গোন্তাবাজারে একই গ্রামের তার বন্ধু আলতাফ আলীর ছেলে আব্দুল হান্নান (২৬), সরবেশ আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), ও মৃত আলীমুদ্দির ছেলে দুদু মিয়ার সাথে মদপান করেন। এক পর্যায় মদপানের পরপরই শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাজার থেকে বাড়ি নেওয়া হয় এবং কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।

এ দিকে নিহত যুবকের স্ত্রী ডলি খাতুন অভিযোগ করে বলেন, ওই তিন বন্ধুই তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানের প্রক্রিয়া চলছে। আর আপাতত ইউডি মামলা হবে। পরে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১