আপডেট : ২৮ May ২০২১
নরসিংদীর পলাশে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নির্যাতিত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নির্য়াতিত শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক তাঁরা মিয়া (৫৫) কে আসামী করে পলাশ থানায় মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকার চর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত তাঁরা মিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকার চর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী। পুলিশ ও নির্যাতিত শিশুর পরিবার জানায়,বৃহস্পতিবার সকালে তাঁরা মিয়া সিগারেটে আগুন ধরানোর কথা বলে ওই শিশুর ঘরে ঢুকে। এ সময় ৭ বছরের শিশুটিকে ঘরেএকা পেয়ে তার হাতমুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুর মা চলে আসলে তাঁরা মিয়া পালিয়ে যায়।পরে রাতেই নির্য়াতিত শিশুর বাবা বাদী হয়ে তাঁরা মিয়াকে আসামী করে থানায় মামলা করেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে শিশু ধর্ষণের সত্যতা পেয়েছি। শিশু ধর্ষণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়।তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১