আপডেট : ২৮ May ২০২১
সাতক্ষীরা তালার বালিয়া টিআরএম বেড়ি বাঁধ ভেঙ্গে প্লাবিত ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে বালিয়া গ্রামে ২১টি ক্ষতিগ্রস্থ পরিবারকে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের বিতরণ করা ত্রাণ সামগ্রী হলো- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি লবণ, ১ কেজি সয়াবিন তৈল, ২কেজি আলু ও সাবান। ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ প্রভাবে সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বুধবার দুপুরের পর বালিয়া বেইলী ব্রীজের ভেড়ী বাঁধ ভেঙ্গে গ্রামটি প্লাবীত হয়। এছাড়া উপজেলার আর কোথাও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল- হাসান, সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১