আপডেট : ২৮ May ২০২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন। বিমানে দুই রাজ্য পরিদর্শন শেষে পশ্চিমবঙ্গের কালিকুমন্ডায় একটি পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম মুখোমুখি বৈঠক করবেন মোদী-মমতা। এরআগে, ক্ষতি মোকাবিলায় পশ্চিমবঙ্গে চারশ ও ওড়িশায় ছয়শ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্র সরকার। মমতার দাবি, কেবল পশ্চিমবঙ্গেই ক্ষতিগ্রস্ত এক কোটি মানুষ। জলোচ্ছ্বাসে এখনো ডুবে আছে দিঘাসহ বিভিন্ন এলাকায়। বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে দুই রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও ইয়াসের প্রভাবে বাড়ি ছাদ ধসে ঝাড়খন্ডে আরও দুইজনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্গঠনের জন্য কাজ করছে, শতাধিক দল। ভারি বৃষ্টিতে বিহারের রেল ও বিমানবন্দরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১