বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০২১

টঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুটি দোকানে সাত হাজার টাকা জরিমানা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা বাজারে অভিযান পরিচালনা করেন- জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় তিনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে প্রদর্শণ করায় সোহান মেডিসিন কর্ণার মালিক শওকত হোসেনকে চার হাজার টাকা ও দই এ ভেজাল রং মিশ্রণের দায়ে আনন্দ সুইটমিটস’র মালিক শ্যামল দত্তকে তিন হাজার টাকা অর্থদন্ড দেয়। এ অভিযানে সহযোগিতা করেন- ক্যাব, স্যানেটারী ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১