আপডেট : ২৩ May ২০২১
সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীর বাস স্ট্যান্ডের হাসি প্লাজায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আজ রোববার দুপুরে ব্যাংকটির এ শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের সিইও গোলাম মাওলা। কার্যক্রম উদ্বেধনী অনুষ্ঠানে ধনবাড়ীতে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আলেফীন, ধনবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম খান, এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের ধনবাড়ী শাখার ম্যানেজার আলী আকবর প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১