আপডেট : ২১ May ২০২১
ফুলতলা (খুলনা) প্রতিনিধি তালশাঁস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে বলৎকার করে শুকুর সরদার (১৭) নামে এক লম্বট। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলতলার ডাউকোনা গ্রামে। লম্পট শুকুর ঐ গ্রামের আজিজুর রহমান সরদারের পুত্র। পুলিশ লম্পট শুকুরকে আটক করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শুকুর সরদার প্রতিবেশী ৫ বছর বয়সী এক শিশুকে তালশাঁস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ির পিছনে ডেকে নিয়ে বলৎকার করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসলে শুকুর পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঐ শিশুর মাতা বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১১, তারিখ- ২১/০৫/২০২১ ইং) করলে পুলিশ শুকুর সরদারকে আটক করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১