বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০২১

জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু


জামালপুর জেলার ইসলামপুরে পৃথক জায়গায় কয়েক ঘণ্টার ব্যবধানে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এদের মধ্যে উপজেলার প্রার্থশী ইউনিয়নের জারুল তলাব্রিজে একসঙ্গে তিনজন, বাটিকামারীতে এক জন, সাপধরীতে একজন ও গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরে একজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজাহারুল ইসলাম জানান, বজ্রপাতে ছয়জন মারা গেছেন। তাক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১