আপডেট : ২০ May ২০২১
হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে দেশটিতে আজ (২০ মে) থেকে আগামী ২৪ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ মে) থেকে সোমবার (২৪ মে) পর্যন্ত স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যে কোনো বিমান অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১