আপডেট : ২০ May ২০২১
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হেনস্থার প্রতিবাদে মনোহরগঞ্জ প্রেসক্লাব এর উদ্যোগে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সাংবাদিকবৃন্দরা। আজ বৃহস্পতিবার মনোহরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মোঃ আবদুর রহিম, যুগ্ন আহবায়ক আবুল খায়ের, মোঃ ইমরান হোসেন সোহাগ, সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ নাছির উদ্দিন, মোঃ শাকিবুল হাছান, কুদরত উল্লাহসহ সাংবাদিকবৃন্দ। কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি তাকে হেনেস্তা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ পেশাগত দায়িত্ব পালনে সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১