বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০২১

কাশিয়ানীতে করোনায় বৃদ্ধ‍ার মৃত্যু


গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় শনিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে জাহানারা বেগম নামে এক বৃদ্ধ‍ার মৃত্যু হয়েছে।

কাশিয়ানি হাসপাতালের তত্ত্ববধায়ক তাপস কুমার জানান, কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামে আহাদ মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৬৭) করোনা আক্রান্ত হয়ে শনিবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন। গত ১১ মে তার করোনা পজেটিভ ধরা পড়ে।

তার মৃত্য‍ুর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় নিশ্চিত করেছেন।

কাশিয়ানি হাসপাতাল তত্ত্ববধায়ক তাপস কুমার আরও জানান, উপজেলায় বর্তমানে দুইজন করোনা আক্রান্ত রোগী আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১