বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০২১

চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে অপর ভাই খুন, গ্রেপ্তার ২

নিহত তুষ‍ার


রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তুষার (১৭) নামের অপর এক ভাই খুন হয়েছে।

নিহত তুষার উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়ার আসলাম শেখের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তুষার গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই বাঁধন শেখ এবং তার মা ফেরদৌসী আক্তারকে গ্রেপ্তার করেছে। বাঁধনের বাবার নাম পলাশ শেখ। পলাশ শেখ ও আসলাম শেখ আপন দুই ভাই। এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

নিহত তুষারের বড় চাচা আবুল হোসেন, চাচাতো ভাই শারাফাত হোসেন শাকিব সহ প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তার ছোট দুই ভাই পলাশ ও আসলামের মধ্যে জমিজমা নিয়ে কিছু বিরোধ ছিল। আমরা সম্প্রতি তাদের মধ্যে ভাগবাটোয়ারা করে আলাদা আলাদাভাবে জমিজমা বুঝিয়ে দেই।

শনিবার সকাল ৯ টার দিকে পলাশ তার বাড়িকে বন্ধ দিতে (ফকির দ্বারা বিশেষ তাবিজ করা) বাড়িতে ফকির ডেকে আনে।

এ সময় আসলাম বাঁধা দিয়ে ফকিরকে ডেকে রাস্তার উপর নিয়ে আসে এবং চেয়ারম্যান-মেম্বার না আসা পর্যন্ত বাড়ি বন্ধের কাজ বন্ধ রাখতে বলে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাাকাটি শুরু হয়।

এক পর্যায়ে পলাশ (৪২), তার বৌ ফেরদৌসী (৩৫) ও ছেলে বাঁধন (১৫) ঘর থেকে ছুরি-বটি নিয়ে এসে আসলামের পরিবারের উপর হামলা চালায়। এর এক পর্যায়ে বাঁধন তার হাতে থাকা ছুরি দিয়ে তুষারের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে অটোরিক্সা যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথিমধ্যেই সে মারা যায়। লাশ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হামলার ঘটনায় নিহত তুষারের বোন ও বাবা আসলাম শেখ আহত হয়েছেন। স্থানীয়রা তুষার ও তার মাকে আটক করে পুলিশে খবর দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১