বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২১

রাণীনগরে এতিমখানায় ও গুচ্ছগ্রামে শিশু খাদ্য বিতরণ


নওগাঁর রাণীনগর উপজেলায় তিনটি এতিমখানায় ও তিনটি গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রধানমন্ত্রী উপহার শিশু খাদ্য উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে বিতরণ করা হয়।

এদিন উপজেলার সিম্বা, চকাদিন, ঘোষগ্রাম কফিলিয়া এতিমখানায় ও আগনিয়াগাড়ি, চামটা, বেলঘড়িয়া গুচ্ছগ্রামে ২০০ জনকে প্রধানমন্ত্রী উপহার হিসাবে সেমাই, চিনি, তেল, নুডুলস, ডাল দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১