আপডেট : ১২ May ২০২১
নরসিংদীর শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের দুই চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিগড় এলাকায় দি পিপলস ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন। তাদের বাড়ী নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামে। অপর নিহত মাইক্রোবাসের চালক খোকন। হাইওয়ে পুলিশ জানায়, নিহত চিকিৎসক জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ী যাচ্ছিল। এসময় তাদের গাড়ীটি ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিগড় এলাকায় দি পিপলস ইউনিভার্সিটির সামনে পৌঁছলে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রী বাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক সহ ৩ যাত্রী নিহত হয়। আহত হয় বাসের ৫ যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, যাত্রীবাহীবাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ৩ জন মারা যায়। বাসটিকে আটক করা হয়েছে। আর ঘাতক বাস চালকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১