আপডেট : ১১ May ২০২১
দুই হাজার ৮১৮টি পোশাক কারখানার শ্রমিকরা এখনও গত মাসের (এপ্রিল) বেতন পাননি। গত সোমবার (১০ মে) পর্যন্ত শিল্প পুলিশের জরিপে মোট ৭ হাজার ৮৯২টি পোশাক কারখানার চিত্রে দেখা যায়, ৩৫ শতাংশ কারখানায় বেতন পাননি শ্রমিকরা। আর বোনাস দিয়েছে ৫ হাজার ২২৭টি কারখানা। অর্থাৎ ৩৩ শতাংশ কারখানায় বোনাস হয়নি। তবে বিজিএমইএর দাবি করছে, তাদের সংগঠনের সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানার বেতন পরিশোধ হয়েছে। ৮ শতাংশ কারখানায় এখনও ঈদের বোনাস দেওয়া হয়নি। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ বলছে, যেসব কারখানা শ্রমিদের বেতন-বোনাস দেয়নি আজ মঙ্গলবারের (১১ মে) মধ্যে তারা পরিশোধ করে দেবে। এর আগে গত ২৯ এপ্রিল ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় মালিক-শ্রমিকরা মিলে সিদ্ধান্ত নেন, ১০ মের মধ্যে সব শ্রমিকের এপ্রিল মাসের বেতন এবং ঈদের বোনাস দিতে হবে। আরও সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির নির্দেশনা মোতাবেক অঞ্চলভিত্তিক বাই-রোটেশন ছুটির ব্যবস্থা করবে বিজিএমইএ ও বিকেএমইএ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১